ব্লগার হত্যাকান্ডে নিন্দা

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

_ananta_bijoy_dasমুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ।
শুক্রবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।

রাবিসাস‘র সভাপতি এম এ সাইদ শুভ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, ব্লগার হত্যাকান্ড একটি ধারাবাহিক প্রক্রিয়ায় পরিনত হয়েছে। এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া দরকার।

এদিকে অনন্ত বিজয় হত্যার বিচার দাবি করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহা. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্লগার ও লেখকদের বর্বরোচিত হত্যাকান্ডের মধ্য দিয়ে স্বাধীন মত ও মুক্তচিন্তা প্রকাশের পথ রুদ্ধ করার এক সুদূরপ্রসারী চক্রান্ত চলছে।

যারা মুক্তচিন্তার পাল্টা জবাব মুক্তচিন্তার মাধ্যমে না দিয়ে অস্ত্রের ভাষায় দিতে চায়, তারা মানবতা ও গণতন্ত্রের শত্রু। স্বাধীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানেরও আহ্বান জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G