ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ পূর্বাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি :

Photo 1ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে রোববার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২য় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক টাঙ্গাইলের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের শিক্ষা জীবনের অন্যতম স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে কিছু করা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হঠকারী সিদ্ধান্তে সে স্বপ্ন আজ মৃত প্রায়। শিক্ষা বিভাগের গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা আমাদের জীবনকে নষ্ট হতে দিতে পারিনা। তাই আমরা সরকার ও কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী পেশ করে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবী জানান তারা।
প্রতিক্ষণ/এডি/নুর


আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G