ভারতে ২০ সৈন্য নিহত

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

ভারতে ২০ সৈন্য নিহতভারতে সেনাবাহিনীর গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছে আঞ্চলিক সশস্ত্র বিদ্রোহীরা। এতে অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১২ জন।

বৃহস্পতিবার সকালে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চাণ্ডেল জেলায় এ হামলা চালানো হয়। ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনী এতো ক্ষয়ক্ষতির মুখে পড়লো বলে মনে করা হচ্ছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, ইমফালের দিকে যাওয়ার পথে ৬ ডোগরা আর্মি বহর হামলার শিকার হয়। নিহতদের মধ্যে অন্তত একজন জুনিয়র কমিশন্ড অফিসার রয়েছেন।

চান্দেল এলাকায় ২০ আসাম রাইফেলের এক সদস্যের গুলিতে এক নারী নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে হামলাটি হলো।

এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। তবে, আঞ্চলিক কোনো বিদ্রোহী সংগঠনই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G