ভালোবাসা দিবসে মেহরিনের উপহার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20130502-mehrin২০০৮ সালে প্রকাশ হয়েছিল সঙ্গীতশিল্পী মেহরিন সর্বশেষ এ্যালবাম ‘তুমি আছো বলে’। তবে দীর্ঘ সাত বছর ধরে কোনো এ্যালবাম করেনি মেহরিন।

কনসার্টে মাঝে মাঝেই দেখা যেত এই শিল্পীকে। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কনসার্টে গান করবেন এ জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

মেহরিন জানান, ‘ভালোবাসা দিবসে রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গান করবেন মেহরিন ও তার ব্যান্ড আনাড়ি। এতে টানা দুই ঘণ্টা গান শোনাবেন। গাইবেন ২০টিরও বেশি গান।’

মেহরিন বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবসের প্রোগ্রাম, ভালোবাসাকেন্দ্রিক গানগুলোই বেশি করব। এরই মধ্যে ব্যান্ডের সবাই প্রস্তুতি শুরু করেছি। আশা করি অন্যরকম একটি মুহূর্ত কাটবে। সবাইকে আমন্ত্রণ অনুষ্ঠানটিতে আসার জন্য।’

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G