ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexআজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ক্লাস শুরু হয়েছে। রোববার ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল অবরোধের মধ্যেই শুরু হলো প্রথম বর্ষের ক্লাস।

এ বছর পাচঁটি অনুষদের অর্ন্তভুক্ত ১৫ টি বিভাগে ৭৭২ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়।

ওরিয়েন্টেশন ক্লাসে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রেজাউল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G