ভিন্ন ভাবে আসছে অনন্ত জলিল
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
অামি গোয়েন্দার চরিত্রে অভিনয় করব। অামার প্রতিটি সিনেমার মতো এতেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে। আর নিজেকেও নতুনভাবে উপস্থাপন করব।
সব মিলিয়ে দর্শকদের জন্য একটি উপভোগ্য ছবি হবে এটি। কথাগুলো বলছিলেন জনপ্রিয় নায়ক অনন্ত জলিল।
জানা গেছে ‘দ্য স্পাই’ ছবির মাধ্যমে সম্পূর্ণ নতুন চেহারায় দর্শকদের সামনে আসছেন আলোচিত নায়ক-প্রযোজক-পরিচালক অনন্ত জলিল।
চলচ্চিত্রটির জন্য তিনি শরীরচর্চায় বিশেষ মনোযোগী হয়েছেন। পাশাপাশি পোশাকেও থাকছে ভিন্নতা। সম্প্রতি ছবিটির জন্য তিনি এক ফটোসেশনে অংশ নেন।
এরই মধ্যে এর স্ক্রিপ্টের কাজ সম্পন্ন হয়েছে। গল্পে দেখা যাবে, রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি শক্ররা চুরি করতে চাইছে। বরাবরের মতো এ ছবিতেও অনন্তর বিপরীতে থাকবেন বর্ষা।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























