ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপাল, নিহত দেড় শতাধিক

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

earthquakভয়াবহ ভূমিকম্পে নেপালে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অসংখ্য। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ স্থানীয় সময় ১২টা ১১ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দেশটিতে দুদফা ভূকম্পন অনুভূত হয়। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ছিল ৬ দশমিক ৬ মাত্রার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১ কিলোমিটার গভীরে।Nepal_bg

নেপালের সংবদ মাধ্যমগুলো বলছে, ভূমিকম্পে দেশটির অনেক ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। এছাড়া ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেপালে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে পাশের ভারত ও বাংলাদেশে। ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির উত্তরাঞ্চলের কলকাতা, লক্ষ্ণৌ, রাঞ্চি, জয়পুর, গোহাটি, উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভারতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G