ভোলায় ট্রলি উল্টে চালক নিহত

প্রকাশঃ মে ৮, ২০১৭ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৭ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে বালুবাহী ট্রলি উল্টে চালক মিরাজ (২৪) নিহত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা সদরের তজুমদ্দিন ডিগ্রি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার আড়ালিয়া গ্রামের ছাদেক বেপারীর ছেলে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল জানান, সকালের দিকে কলেজ গেইট এলাকায় ট্রলির বালু খালাস করছিলো মিরাজ। এ সময় হঠাৎ করেই ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তারা আবেদন করে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G