মক্কায় ক্রেন ছিড়ে পড়ে নিহত ১০৭ (ভিডিও সহ)

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৮:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

soudiসৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে নির্মাণাধীন কাজের ক্রেন ছিঁড়ে পড়ে কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এতে আরো অন্তত ১৫৪ জন আহত হয়েছেন, যারা সবাই হজ করতে এসেছেন।

এদিকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক ড. আবু সালে মোস্তফা কামাল জানান, আমরা মক্কায় একটি মসজিদে ক্রেন ধসের খবর পেয়েছি। তবে কোনো হতাহাতের বা বাংলাদেশি কোনো হাজি সেখানে আছে কি-না তা এখনো নিশ্চিত হতে পারিনি।

হজের প্রস্তুতির মধ্যেই মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরিফ ঘিরে থাকা মসজিদ আল-হারামে এ ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G