মঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Imranমঙ্গলবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।
এছাড়া হরতালের পাশাপাশি সোমবার শোক দিবস পালনেরও ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G