ফেসবুকে ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা !!

প্রকাশঃ মে ২৪, ২০১৬ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Untitled-3

মডেল কন্যা সাবিরা হোসাইনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বয়ফ্রেন্ড আলোকচিত্রী নির্ঝর সিনহা রওনককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম। এর আগে ভোর ৫টা নাগাদ  রাজধানীর রূপনগরের (হাউজ নং-৫ রোড নং-১২) একটি বাসা থেকে সাবিরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

ওসি সৈয়দ শহীদ আলম বলেন, মৃত্যুর আগে সাবিরার ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও বার্তা দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এ আত্মহত্যায় তার বয়ফ্রেন্ড নির্ঝর সিনহা রওনককে বারবার দোষারোপ করতে শোনা গেছে।

Untitled-2
ওসি জানান, রওনকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল বলেও ভিডিও বার্তায় দাবি করেছেন ওই মডেল। রওনকের সঙ্গে সাবিরার যোগাযোগ ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সাবিরা যখন ভিডিও আপ করে তার কিছুক্ষণ পরেই রওনক বাসা মালিকের সহযোগিতায় সাবিরার বাসায় যায়। এরপর বের হয়ে যায়। কিন্তু ভোরে সাবিরার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সাবিরার অপমৃত্যুতে রওনকের প্ররোচনা ছিল কিনা তা জানতে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
 
উল্লেখ্য, সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন একইসাথে মোহনা টেলিভিশন এবং পরবর্তীতে গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G