মতিঝিলে বন্দুকযুদ্ধে নিহত ১
রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রোববার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।
মতিঝিল থানায় কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাতে গোলাগুলির আওয়াজ শুনা যায়। এসময় মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢামেকে লাশটি নিয়ে যাওয়া হয়। তার বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানা যায়।
প্রতিক্ষণ/এডি/জেবা

























