মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা নয়

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ashrafমধ্যবর্তী নির্বাচনের গুঞ্জনকে সম্পূর্ন বানোয়াট আর গুজব বলে নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন নিয়ে দল বা সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আমার কোনো কথা হয়নি।’
তবে তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী যে কোনো সময় নির্বাচন আহ্বানের ক্ষমতা রাখেন, যোগ করেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার দুপুরে সংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোকের মাসের কর্মসূচি শুরু করেন। এর আগে সেখানে দোয়া পাঠ করেন তারা।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G