মসজিদে নববীর খতিব ইমামতি করবেন বায়তুল মোকাররমে

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৭ সময়ঃ ১০:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ অপরাহ্ণ

বাংলাদেশে সফররত মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন তিনি।

এছাড়া পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুন নববীর ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইমসহ সফররত সৌদি প্রতিনিধি দলের অন্যান্য সদস্য এ সময় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েক মহাসমাবেশের অনুষ্ঠানে যোগ দিয়েছেন শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ওলামা মহাসমাবেশে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G