মাঠে লড়বে দুই বাংলা

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০১৫ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক

Football-01-Preview-therepo20151030045410প্রথমবারের মত আয়োজিত শেখ কামাল ক্লাব কাপের শিরোপার লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও সফরকারী কলকাতা ইস্ট বেঙ্গল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০ মিনিটে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আগে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো আসরেই সাফল্য ছিলো না চট্টগ্রাম আবাহনীর। তাই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর।

এর আগে প্রায় ১২ বছর আগে দেশের বাইরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান ক্লাব কাপে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট জিতেছিলো পশ্চিমবঙ্গের শক্তিশালী দল ইস্ট বেঙ্গল।

৯৫ বছরের ফুটবলের ইতিহাসে নিজেদের শোকেসের শোভা বাড়িয়েছে বড় বড় আরও অনেক শিরোপা। তবে, দীর্ঘদিন পর প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শিরোপা জিতেই দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা।

 

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G