তামিরুল মিল্লাতে অভিযানে আটক ৩০

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

full_1528124891_1422505344 রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পুলিশি অভিযানে ৩০ জন শিক্ষক-শিক্ষার্থীকে আটক হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুস্তাক আহমেদ বলেন, ‘রাত সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে।
এর আগে তিনি জানান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় নাকশতার পরিকল্পনা এবং বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে সহিংসতার তথ্য পাওয়া গেছে। এমন তথ্যের ভিত্তিতে ওই মাদ্রাসায় তল্লাশী চালানো হয় বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ব্যানার, লিফলেট ও ছাত্রশিবিরের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G