মামলা করবেন হ্যাপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৩:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Happy-INNER20150211101111মামলা করবেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। যদিও তিনি বেশ কয়েকদিন যাবৎ এই মামলা নিয়েই আছেন।

তবে এবার রুবেল হোসেন না তার প্রতিপক্ষ। তিনি মামলা করবেন কয়েকটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে।

তার অভিযোগ কয়েকটি অনলাইন পত্রিকা কিছু না জেনেই তার সম্পর্কে ভুল এবং মিথ্যা খবর প্রকাশ করছে। তাদের বিরুদ্ধেই মানহানির মামলা করবেন তিনি।

এ প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘কয়েকটি পত্রিকা একদম ভুল, মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশ করছে। এমনকি ছবি ফটোশপের কাজ করেও খবর প্রকাশ করছে তারা। আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।

এরই মধ্যে আমি আমার আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এর সঙ্গে কথা বলেছি। শিগগিরি ওই সংবাদমাধ্যমগুলোকে আইনি নোটিশ পাঠানো হবে। তারপর আমি মামলা করব। তারা যেহেতু সংবাদ প্রকাশ করেছে, তাদের সে সংবাদগুলোর ভিত্তি প্রমাণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে কথা না বলেই খবর করছে। আমার লাইফ, ক্যারিয়ার, চলমান ঘটনা নিয়ে মিথ্যা খবর প্রকাশ করছে। এদের বিরুদ্ধে খুব শিগগিরি মামলা করব।’

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G