মাহিদুর-আফসারের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Mahidur_Afsarমানবতাবিরোধী অপরাধের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ১৩৩ পৃষ্ঠার এ রায় দেন।

তাদের বিরুদ্ধে ৩টি অভিযোগের মধ্যে এক নম্বর অভিযোগে শিবগঞ্জের বিভিন্ন গ্রামের ৩৯ জনকে আটক ও অপহরণ করে ২৪ জনকে গণহত্যার দায়ে সর্বসম্মতভাবে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারপতিরা। দুই নম্বর অভিযোগে দুই গ্রামের ৭০টি বাড়িতে লুণ্ঠনের পর অগ্নিসংযোগের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

চারজনকে নির্যাতন চালিয়ে হত্যা এবং বিভিন্ন বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ সংক্রান্ত করা তিন নম্বর অভিযোগে ইতোপূর্বে অন্য একটি আইনে তাদের বিচার হওয়ার কারনে তাদের কোনো সাজা হয়নি।

প্রথম এবং দ্বিতীয় অভিযোগের জন্য রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষী দেন। আসামীপক্ষ সাফাই সাক্ষী দেয়ার জন্য একজনের অনুমতি নিয়েও কোন সাক্ষীকে উপস্থাপন করেনি।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, দুজনের বয়স বিবেচনা করে এবং যেহেতু তারা আগে অন্যান্য অপরাধে কারাদণ্ড ভোগ করেছেন সেজন্য তাদের এই সাজা দেয়া হয়েছে ।

গত বছরের ১৫ই সেপ্টেম্বর  মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহিদুর ও আফসারকে গ্রেফতার করা হয়। ১৬ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

প্রতিক্ষণ/এডি/বাবর

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G