মায়ের সাথে হজে তাহসান
বিনোদন ডেস্ক
অবশেষে, মাকে নিয়ে হজ পালনের জন্য রওনা হয়ে গেছেন তাহসান। তাহসানের ইচ্ছে ছিল সে ও তার মা দুজনই এক সঙ্গে হজ পালন করবেন। তাহসানের এই চাওয়া বিফলে যায়নি। বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
তাহসান ও তাঁর মা মক্কা ও মদিনায় সব মিলিয়ে ২৭ দিন অবস্থান করবেন। হজের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৩০ সেপ্টেম্বর মাকে নিয়ে ঢাকায় ফিরবেন তাহসান।
ঢাকা ছেড়ে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তাহসান।
এ দিকে, হজ পালনের প্রস্তুতির কারণে এবারের ঈদে খুব বেশি কাজ করতে পারেননি এই সংগীতশিল্পী। শুধু হাতেগোনা কয়েকটি নাটকের কাজ করতে পেরেছেন।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ

























