মা হতে চলছেন শায়না
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত মডেল-অভিনেত্রী শায়না আমিনের জীবনে আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, ঘরে আসছে নতুন অতিথী। মা হতে চলেছেন তিনি। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান শায়না আমিন।
স্ফীত গর্ভের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন শায়না আমিন, লিখেছেন ‘আমি আমার পেটে দোয়া বহন করছি’। স্ট্যাটাসের কমেন্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নামী দামী তারকারা।
চলতি বছরের মে মাসে প্রচারের আলোয় আসে শায়নার বিয়ে। জানা যায়, লন্ডন প্রবাসী মাসুদ রানা নামে এক বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি।
২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। কিন্তু বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন তিনি।
২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন তিনি।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ
























