মিকা সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

mika 2 একের পর এক মামলায় জড়াচ্ছে ভারতীয় তারকারা। সালমানের পর এবার মামলা হয়েছে সঙ্গীতশিল্পী মিকা সিং এর বিরুদ্ধে। তার জন্য এক নারী উদ্যোক্তা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

জানা যায়, আহমেদাবাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক প্রিয়াংকা চাদ্দা গত রোববার মিকা সিংয়ের কনসার্টের বাইরে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রিয়াংকার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের আওতায় গত মার্চ মাসে আহমেদাবাদে একটি কনসার্ট করার কথা ছিল মিকা সিংয়ের। কনসার্টের জন্য এই শিল্পীকে অগ্রিম প্রায় ২৭ লাখ রুপিও দিয়ে দেন প্রিয়াংকা। তবে সোয়াইন ফ্লু’র কারণে সেসময় কনসার্টটি স্থগিত করা হয়। পরবর্তীতে অন্য আয়োজকদের সঙ্গে চুক্তি করে মিকা সিং সম্প্রতি সেখানে কনসার্ট করেন। আর ২৭ লাখ রুপি খোয়ানোর হতাশায় প্রিয়াংকা সেখানে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ অবশ্য সঙ্গে সঙ্গেই প্রিয়াংকাকে হাসপাতালে নেন এবং মিকা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় আইনে প্রতারণার মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G