মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস পাচ্ছেন রুনা লায়লা
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ভারতের রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা।
বিশ্বসংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে তাঁকে।
আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতার নজরুল মঞ্চে রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রুনার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
পুরস্কার গ্রহণের পাশাপাশি থাকছে তার ১৫ মিনিটের পরিবেশনা।
৯ ফেব্রুয়ারি এই পুরস্কার প্রাপ্তির আমন্ত্রণপত্র পেয়েছেন রুনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অন্য দেশ থেকে আমাকে শিল্পী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এটা অবশ্যই ভালো লাগার ব্যাপার আর সম্মানের ও গর্বের বিষয়।
আমার জন্য তো বটেই, দেশের জন্যও বিষয়টা আনন্দের মনে করছি।’ মিরচি মিউজিক অ্যাওয়ার্ড নিতে যাওয়ার আগে ১২ ফেব্রুয়ারি কলকাতায় যাবেন রুনা।
প্রতিক্ষণ/এডি/মামুন
























