মির্জা আব্বাসের জামিন দুই মামলায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

mirza-abbas-মির্জা-আব্বাসবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির।

এ বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের জানান, নাশকতার দুটি মামলায় মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন আদালত। দুদকের করা আরেকটি মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনাধীন থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। এর আগে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন মির্জা আব্বাস।

পল্টন ও মতিঝিল থানায় করা নাশকতার দুই মামলায় মির্জা আব্বাস গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/ফর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G