মিশরে রাশিয়ার বিমান চলাচল স্থগিত

প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

crashমিশরের সিনাইয়ে দুই শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান ভূপাতিত হওয়ার ঘটনার কারণ পরিষ্কার না হওয়া পর্যন্ত সেদেশে সব ধরণের বিমান চলাচল স্থগিত করেছে রাশিয়া।

দেশটি থেকে পঞ্চাশ হাজারের বেশি রাশিয়ান পর্যটককে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কার্গো হোল্ডে থাকা বোমার কারণেই বিমানটি ভূপাতিত হয়েছে, এরকম তথ্য প্রকাশের পর, বিমান চলাচল স্থগিতের এই সিদ্ধান্ত নিল রাশিয়া।

অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে এর মধ্যেই রাশিয়ার পর্যটকদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এর আগে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করে ব্রিটেন। কয়েকটি জঙ্গি সংগঠনের আলাপে আড়িপাতার পর, ব্রিটেন ও আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে, উড্ডয়নের আগে বিমানটির হোল্ডে হয়তো বোমা রাখা হয়েছিল।

বিমানটি রেকর্ডারে এ ধরণের তথ্য পাওয়ার আভাস দিয়েছে ফ্রান্স। গত শনিবার ২২৪জন যাত্রী নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় বিমানটি। যদিও কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে এর মধ্যেই অনেক দেশ মিশর ভ্রমণে নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে ওই এলাকায় বিমান চলাচল বাতিল করে ব্রিটেন।

মিশরের সঙ্গে বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকাসহ অনেক পশ্চিমা দেশ।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G