মীরাক্কেল চ্যাম্পিয়ন কাজু , রানার আপ বাংলাদেশের পরশ

ভারতীয় টিভি চ্যানেল জি- বাংলার আলোচিত হাসির অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স -৮ এর বর্তমান চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের কাজু এবং রানার আপ হয়েছেন বাংলাদেশের পরশ।
এছাড়া যৌথভাবে তৃতীয় হয়েছেন ভারতের ইমন-সন্দীপ জুটি আর অনিকেত।
মোস্ট ইনস্পায়ারিং পারফর্মার বিবেচিত হয়েছেন মীরাক্কেল-৮ এর প্রতিযোগী ধর দা।
রবিবার অনুষ্ঠিত হওয়া এই গ্র্যান্ড ফিনালে-তে প্রত্যেক প্রতিযোগী দুবার করে হাজির হন বিচারকদের সামনে।
এরপর খুঁজে বের করা হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীকে। চ্যাম্পিয়ন কাজু পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা, সঙ্গে একটি গাড়ি।
বাংলাদেশের পরশ রানার আপ হয়ে পেয়েছেন দুই লাখ টাকা।ইমন-সন্দীপ এবং অনিকেত যৌথভাবে পেয়েছেন এক লাখ টাকা।
এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেকে থাইল্যান্ড যাওয়ার সুযোগও পাচ্ছেন।
বাংলাদেশের আরও দুজন প্রতিযোগী এ চূড়ান্ত আসরে অংশগ্রহণ করেছিলেন। তারা হচ্ছেন রাকিব এবং রাফি।
প্রতিক্ষণ/ এডি/ শারমিন
























