মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন সাংবাদিক প্রকাশ

প্রকাশঃ নভেম্বর ৯, ২০১৬ সময়ঃ ১১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৯ অপরাহ্ণ

14938173_10209111778965591_2554136706654957048_n

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক প্রকাশ রঞ্জন বিশ্বাস রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন।

বুধবার সকালে কাজলা থেকে গুলিস্তান যেতে একটি মাইক্রোবাসে উঠে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

প্রতিবেদক প্রকাশ জানান, তার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন,“সকাল সাড়ে ৯টার দিকে যখন মাইক্রোবাসে উঠি তখন সেখানে আগে থেকেই পাঁচজন লোক ছিল।”

এলাকার একজন পরিচিত ব্যক্তিও তার সঙ্গে উঠতে চাইতে ঐ পাঁচজন বাধা দেয় বলে জানান তিনি।

“আমি মাইক্রোবাসে ওঠার সঙ্গে সঙ্গে তারা আমার হাত-পা এবং চোখ বেঁধে ফেলে। গাড়ি নিয়ে প্রায় এক ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির মধ্যেই ভারী কিছু, সম্ভবত হাতুড়ি দিয়ে আমার বাম হাত, বুক ও পায়ে আঘাত করে।

14991978_10209111778525580_2840708488043521615_n“এরপর বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার উল্টো দিকে রাস্তায় আমাকে ফেলে যায়।”

কিছুক্ষণ পর এক ব্যক্তি তাকে একটি হিউম্যান হলারে উঠিয়ে দিলে চালক তাকে হাসপাতালে পৌঁছে দেন বলে জানান প্রকাশ বিশ্বাস।

তার শরীরে কোনো ক্ষত না থাকলেও অভ্যন্তরীণ আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাকে এক্স-রে করতে দেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সন্ধ‌্যায় প্রকাশ বিশ্বাস যাত্রাবাড়ি থানায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

থানার এসআই আবুল কালাম বলেন, মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G