দুই বাংলায় “পরবাসিনী”

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ১০:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Porobashini এবার মুক্তির পালা। নির্মাতা ভাবছেন দুই বাংলায় অর্থ্যাৎ বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি দেবেন এ চলচ্চিত্রটি। সব ঠিকঠাক থাকলে আসছে ডিসেম্বরেই এটি মুক্তি পাবে।

রেগে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করেছেন ইমন, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী রিত মজুমদার, কাজী উজ্জ্বল, অপ্সরা আলী, দাউদ হোসাইন রনি, সোহেল খান, চাষী আলম, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রবিরঞ্জন মৈত্র, ফরাসি অভিনেতা হাভিয়ার বোনাত্রে প্রমুখ। এ ছাড়া একটি আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা।

উল্লেখ্য, চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন নীরব ও মেহজাবিন। পরবর্তিতে অপেশাদার আচরণ ও অদক্ষ অভিনয়ের অভিযোগ দেখিয়ে তাদের অংশ ছবি থেকে সরিয়ে নেন নির্মাতা স্বপন আহমেদ।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G