মুজাহিদ পাকিস্তানের আনুগত্য ছিলেন!

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

pakistanপাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হক বলেছেন, পাকিস্তানের প্রতি যাদের আনুগত্য আছে বাংলাদেশ সরকার তাদেরকে শাস্তি দিচ্ছে। তিনি যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি রোববার এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন।

পাক জামায়াতের এ নেতা মুজাহিদের ফাঁসি কার্যকরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনা প্রধান রাহিল শরীফ নীরব থাকায় তাদের সমালোচনা করেন। তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি আরও বলেন, আজ (রোববার) কালো দিবস, কেননা পাকিস্তানের একজন খাঁটি বন্ধুকে ঢাকায় ফাঁসি দেয়া হয়েছে।

পাকিস্তানপন্থীদের ফাঁসি কার্যকর করায় বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন সিরাজুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ পাকিস্তানের মতাদর্শে বিশ্বাসী ও ১৯৭১ সালে যারা পূর্ব পাকিস্তানের বিভক্তি চায়নি তাদের হত্যা করছে।

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক বিবৃতিতে বলেন, দেশের জনগণ পাকিস্তানকে উদারপন্থী দেশ হিসেবে দেখতে চায়। প্রধানমন্ত্রীর এ বিবৃতির কড়া সমালোচনা করে সিরাজুল হক বলেন, তিনি (নওয়াজ শরীফ) যদি উদার ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চান তাহলে বাংলাদেশ এবং ভারতে চলে যেতে পারেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ জীবনের বিনিময়ে হলেও উদার ও ধর্মনিরপেক্ষতাকে কখনোই মেনে নেবে না।

রোববার রাত ১২টা ৫৫ মিনিটে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পর পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ জানায়।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G