মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

প্রকাশঃ জুন ৫, ২০১৬ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

road-accident

মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে রোববার সকালে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা ৩০মিনিটের দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে সারানো হচ্ছিল।

ওই গাড়িটিকে সাহায্য করার জন্য আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা ছিল। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি।  বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা ওই দুটি প্রাইভেট কারতে সজোরে আঘাত করে।

এরপর সড়ক থেকে উল্টে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ১২ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৫ জন। নিহতদের মধ্যে ৬ মাসের একটি শিশুও রয়েছে।

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G