মুম্বাইয়ে ভবন ধ্বসে নিহত ৭

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্কঃ

buildingভারতের মুম্বাইয়ে তিনতলা একটি ভবন ধ্বসে ৭ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই দুঃখজনক ঘটনা ঘটে। আজ বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মকর্তা অলক আভাস্তি বলেন, উদ্ধারকারী কর্মীরা ধ্বংসস্তূপ থেকে সাতটি লাশ উদ্ধার করেছে। ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনজন এখনো নিখোঁজ। অলক মাভাস্তি জানান, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কাছে ঠাকুরলি এলাকায় অবস্থিত ভবনটি ভারী বর্ষণের কারণে ধ্বসে পড়েছে।

তিনি বলেন, ভবনটি বেশ পুরোনো হওয়ায় আগেই বসবাসের জন্য অনিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরও চার থেকে পাঁচটি পরিবার সেখানে বসবাস করত। ভারী বর্ষণের কারণে ত্রাণ বিতরণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি জানান।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G