মুসাফির আরেফিন শুভ

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

Arefin-shuvoমুসাফির আরেফিন শুভ। তবে বাস্তবে নয় এবার তাকে দেখা যাবে মুসাফির সিনেমাতে। অর্থাৎ আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ দিয়ে আবারো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন আরেফিন শুভ।

এই ছবিতে শুভর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মারজান জেনিফা। আর এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মারজান জেনিফার।

ছবিটি প্রসঙ্গে পরিচালক জানান, ‘আমাদের চলচ্চিত্রের যে পুরনো রূপ আছে তার সব কিছুকে বাদ দিয়ে নতুন আঙ্গিকে তৈরি করছি এ ছবিটি।

সবকিছুর মধ্যেই পরিবর্তন এনেছি। গল্পটা অ্যাকশন থ্রিলার, তবে অনেক মজার। ছবিতে দর্শকরা এক ভিন্ন স্বাদ পাবেন।’

নতুন নায়িকা নেয়া প্রসঙ্গে পরিচালক জানান, ‘জেনিফা অভিনয়ে দক্ষ। শুভর সঙ্গে অভিনয় করতে একজন নায়িকার যা থাকা প্রয়োজন তার মধ্যে সবকিছুই আছে। আমার বিশ্বাস জেনিফা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দূর পর্যন্ত যাবে।’

এর আগে অবশ্য তার পরিচালনায় ‘কিস্তিমাত’ ছবিতে কাজ করেছেন শুভ।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G