মেক্সিকোতে বন্দুকধারীর হামলা, নিহত ১০

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

হামলামেক্সিকোর মন্টেরি শহরে বিয়ার পরিবেশক এক বারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, মন্টেরি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে গার্সিয়ায় বিয়ার কেন্দ্রে সশস্ত্র হামলা হয়েছে। ১০ জনকে হত্যার পর লুটপাটও করেছে সন্ত্রাসীরা।

বন্দুকধারীদের হামলায় সাতজন ঘটনাস্থলেই মারা যান। তাদের নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। অপর তিনজন হাসপাতালে নেওয়ার সময় মারা যান।
নিহতরা সবাই বিয়ার পরিবেশক কেন্দ্রটির কর্মচারী ছিলেন বলে অনুমান করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, বিয়ার-ব্যবসার পূর্ববিরোধীতার সূত্র ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G