মেডিক্যাল ভর্তিচ্ছুদের আমরণ অনশন
নিজস্ব প্রতিবেদক
দাবি আদায়ে এবার আমরণ অনশন করছেন মেডিক্যাল ও ডেন্টাল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।
আন্দোলনের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ অনশন চলবে।
মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
প্রতিক্ষণ/এডি/এনজে
























