মেসি-রোনালদোদের নাগালের বাইরে ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়ার অনন্য রেকর্ডটি এখনো নিজের দখলেই রেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি Diego Maradona। চারটি আসরে মাত্র ২১ ম্যাচ খেলেই তিনি ১৫২ বার প্রতিপক্ষের ফাউলের শিকার হয়েছিলেন—যা আধুনিক ফুটবলে কল্পনাতীত বলেই মনে করেন বিশ্লেষকরা।

তার কাছাকাছি অবস্থানে থাকলেও অনেক পিছিয়ে আছেন বর্তমান আর্জেন্টিনা অধিনায়ক Lionel Messi। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি ৭৫ বার ফাউলের মুখে পড়েছেন। তালিকায় আরও রয়েছেন ব্রাজিলের Neymar এবং পর্তুগালের Cristiano Ronaldo, তবে তাদের পরিসংখ্যানও ম্যারাডোনার ধারে-কাছেও নয়।

বিশেষজ্ঞদের মতে, আশির ও নব্বইয়ের দশকের ফুটবল ছিল অনেক বেশি শারীরিক ও সংঘর্ষনির্ভর। বর্তমানে কঠোর নিয়ম, রেফারিং মানের উন্নতি এবং ভিএআর প্রযুক্তির কারণে তারকাদের ওপর অতিরিক্ত শারীরিক আঘাতের সুযোগ কমেছে। ফলে ২০২৬ বিশ্বকাপে অংশ নিলেও মেসি, নেইমার বা রোনালদোর পক্ষে ম্যারাডোনার সেই রেকর্ড স্পর্শ করা প্রায় অসম্ভব বলেই ধরা হচ্ছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G