মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশঃ আগস্ট ৬, ২০১৫ সময়ঃ ১০:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Lalit Modiইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট এর প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের একটি আদালত।

এর আগে মুম্বাই এর আদালতে হাজির হওয়ার জন্য তার ওপর সমন জারি করা হয়েছিল। কিন্তু তাতে সাড়া না দেয়ায় জন্য তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

ললিত মোদি লন্ডনে বসবাস করেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত আইপিএল এখন বিশ্বের সবচেয়ে ব্যবসা সফল ক্রিকেট টুর্ণামেন্ট। কিন্তু দুর্নীতির অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ক্রিকেটে সারাজীবনের জন্য নিষিদ্ধ করে। মিস্টার মোদি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

দুর্নীতির অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ মিস্টার মোদির বাড়িতে বেশ কয়েকবার হানা দেয়ার পর দু বছর আগে তিনি ভারত ছাড়েন। এরপর থেকে তিনি লন্ডনেই থাকছেন। সূত্রঃ বিবিসি

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G