মোবাইলে পিএসসি ও জেএসসির ফল

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

SMSপ্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল মোবাইল ফোনে এসএমএস এবং ইন্টারনেট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।

মোবাইল ফোনে যেভাবে পাবেন:

যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে প্রাথমিকের ফল জানা যাবে। ইবতেদায়ির ফল পেতে  EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলে ফল জানা যাবে।

ইন্টারনেটে যেভাবে পাবেন:

প্রাথমিক সমাপনী ( পিএসসি)ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) পাওয়া যাবে। জেএসসি-জেডিসির ফল পেতে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G