মোবাইল ক্লাউড অ্যাপ আনলো ‍অ্যামাজন

প্রকাশঃ জুলাই ৮, ২০১৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

amazoncollage_740179384ক্লাউড ড্রাইভ সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা যেন প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করতে পারেন সেজন্য নিজস্ব অ্যাপ চালু করেছে ‍অ্যামাজন। বিশ্বব্যাপী ক্লাউড স্টোরেজ সেবা চাহিদা বৃদ্ধির ফলে নতুন এ উদ্যোগ নিলো প্রতিষ্ঠানটি।

আইওএস অ্যান্ড্রয়েড এবং কিন্ডেল ডিভাইস ব্যবহারকারী সবার জন্যই ‘অ্যামাজন ক্লাউড ড্রাইভ অ্যাপ’টি উন্মুক্ত রয়েছে। যেকোনো স্থান থেকে লগইন করে এটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ‍অ্যামাজন।

এটি ব্যবহার করা যাবে আইক্লাউড,ড্রপবক্স,গুগল ড্রাইভসহ অন্যান সেবার মতোই।

তবে অন্যানদের তুলনায় অ্যামাজন ক্লাউডের খরচ কম বলে দাবি অ্যামাজনের।

জানা যায়, বছরে ৬০ ডলারের বিনিময়ে আনলিমিটেড স্টোরেজ কিনতে পারবেন ব্যবহারকারী। আর ১২ ডলারে ফটো স্টোরেজের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G