মৌলভীবাজারে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

mouloviমৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসীবাংলা নামে একটি বাস বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দাসেরবাজার এলাকায় পৌঁছলে বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত। এরপর তারা পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এছাড়া এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G