মৌলভীবাজারে মে দিবস পালিত

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:

শোভাযাত্রা,আলোচনা সভা ও গণসংগীতের মাধ্যমে মৌলভীবাজারে মহান মে দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।

সোমবার সকালে দিনব্যাপি নানারকম অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল।

আজ সকালে শহরের কোর্ট রোড, কুসুমবাগ চত্বর ও চৌমোহনা চত্বরে মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ঐক্য পরিষদ, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে। শ্রীমঙ্গলে শোভাযাত্রা ও জনসভা করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল বাসদ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

এ সময় সিপিবি সাধারণ সম্পাদক বলেন, যে শাসক শ্রেণী শ্রমিকের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে দেয় না, তাদের উপর জলকামান নিক্ষেপ করে, পুলিশ দিয়ে নির্যাতন করায়; তাদের অধিকার নেই মে দিবস পালন করার।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G