মৌ-সাবিনা ইয়াসমিন কন্যাসহ ‘ইত্যাদিতে’

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নিহাল আরেফিন

ittadi (3)এবারের ঈদ এ ‘ইত্যাদির’ মঞ্চ মাতাবেন একই সাথে মৌ-সাবিনা ইয়াসমিন ও তাদের কন্যারা। মৌ তার কন্যা পুষ্পিতা এবং সাবিনা ইয়াসমিন ও তার কন্যা বাঁধন ‘ইত্যাদির’ একটি বিশেষ পর্বে অংশগ্রহণ করবেন।

‘ইত্যাদির’ মঞ্চে প্রত্যেকবারই থাকে সাবিনা ইয়াসমিনের পরিবেশনা। এবারের আয়োজনে থাকছে ভিন্ন পরিবেশনা। সাবিনা ইয়াসমিন ও তার কন্যা বাঁধনের গানে নৃত্য পরিবেশনা করলেন মৌ ও তার কন্যা পুস্পিতা। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় পরিবেশনাটি ‘ইত্যাদির’ সেটে মঞ্চায়িত হয়।

ফাগুন অডিও ভিশিন জানান, এবারের অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে সাজিয়েছেন তারা। পরিবেশনাটি প্রায় তিন হাজার দর্শকদের উপস্থিতিতে চিত্রায়ন করা হয়। গান-নাচ ও পারফরম্যান্স সব মিলিয়ে একটি চমৎকার মনমুগ্ধকর পরিবেশনার আয়োজন করা হয়।

‘সপ্ত স্বরের শিখা আমি,নতুন আলো জ্বেলে দিলাম’ মোহাম্মদ রফিকুজ্জামান এর কথায় ও ফরিদ আহম্মেদের আয়োজনে গানটি রেকর্ড করা হয়। সাদিয়া ইসলাম মৌ ও ফারহানা চৌধুরী বেবীর যৌথ প্রযোজনায় নৃত্য পরিচালনা করা হয়। মৌ ও পুষ্পিতার সাথে নৃত্যে অংশগ্রহন করেন বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস এর একদল নৃত্য শিল্পী।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G