ময়মনসিংহে গারো ছাত্রদের মানববন্ধন

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৫ অপরাহ্ণ

গোলাম রাসেল,ময়মনসিংহ:

গারোমঙ্গলবার ময়মনসিংহ প্রেস-ক্লাবের সামনে ঢাকায় আদিবাসী তরুণীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গারো ছাত্র সংগঠন ময়মনসিংহ ।

সকাল ১০টায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ ময়মনসিংহে এর উদ্দ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন,ময়মনসিংহ মহিলা পরিষদ সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি এড.বিকাশ রায়,গাসু সাধারণ সম্পাদক লিয়াং রিছিল,গারো নেত্রী কেয়া নকরেট।

বক্তারা, ধর্ষণকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

উল্লেখ্য, ২১শে মে রাজধানীর কুড়িলে চলন্ত মাইক্রোবাসে গারো আদিবাসী তরুণী ধর্ষণের শিকার হয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G