ময়মনসিংহে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি:

দুর্ঘটনায়ময়মনসিংহে মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের নিমুরিয়া স্থানে সিএনজির সাথে পিকআপ ট্রাক সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে, মুক্তাগাছার সালাম, জয়নাল, নবীরন ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কাশেম (৬০), তুফান (৫৫) মারা যায়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিহতেদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G