যশোরেও জামিন পেলেন মাহফুজ আনাম

প্রকাশঃ মার্চ ৬, ২০১৬ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mafujমানহানির মামলায় রংপুরের পর এবার যশোর আদালতেও জামিন পেলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

রবিবার বেলা ১১টার দিকে পাঁচ হাজার টাকার বেল বণ্ডে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সকালে মাহফুজ আনাম যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলীর আদালতে হাজির হন। এ সময় তার আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। পরে পাঁচ হাজার টাকার বেল বণ্ডে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়।

মাহফুজ আনামের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার জানান, সকালে আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে দুপুরে বিচারক মোহাম্মদ শাহজাহান আলী তার জামিন মঞ্জুর করেন।

গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বাদী হয়ে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। বিচারক মামলাটি গ্রহণ করে আসামিকে ৬ মার্চ হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলায় এজাহারে বলা হয়, ১/১১ এর সময় ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্য যাচাই বাছাই না করে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে ডেইলি স্টার পত্রিকা। এতে শেখ হাসিনার সম্মানহানি হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G