যশোরে এনজিও কর্মী গুলিবিদ্ধ

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ৪:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

kawsar_2যশোরে বিশ্বজিৎ মন্ডল (৩০) নামে এক এনজিও কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ মার্চ) যশোর-নড়াইল সড়কের বালিয়াডাঙা গ্যাসপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বিশ্বজিৎ  অভয়নগর উপজেলার দামোখালি গ্রামের বিকাশ মন্ডলের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জাগরণী চক্র ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাঠকর্মী।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন বিষয়টি নিশ্চিত করে  জানান, যশোর-নড়াইল সড়কের বালিয়াডাঙা গ্যাসপাম্প এলাকায় কয়েকজন দুর্বৃত্ত বিশ্বজিৎকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি বুকের ডান পাশে গুলিবিদ্ধ হন।  স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G