যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে দাঙ্গা ঠেকাতে সপ্তাহব্যাপী কারফিউ ঘোষণা

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

baltimore_riotsযুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পুলিশি হেফাজতে গুরুতর জখম হয়ে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির মৃত্যুর পর দাঙ্গা ছড়িয়ে পরায় সপ্তাহব্যাপী কারফিউ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

জরুরী অবস্থাও জারী করা করা হয়েছে শহরটিতে। ফ্রেডি গ্রে নামের ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এক তরুণকে পুলিশি হেফাজতে থাকাকালীন মেরুদণ্ডের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এক সপ্তাহ কোমায় থাকার পর ১৯ এপ্রিল তিনি মারা যান। সোমবার ফ্রেডি গ্রের শেষকৃত্যকে কেন্দ্র করে শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

পুলিশের সংগে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে।

শহরে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে।বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।বহু বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন বলেও জানা যাচ্ছে।

পুলিশি হেফাজতে কিভাবে ফ্রেডি গ্রে এত গুরুতর জখম হলেন সে বিষয়টি তদন্ত করে দেখছে দেশটির বিচার বিভাগ। জরিত সন্দেহে ছয়জন পুলিশ কর্মকর্তাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৯৬৮ সালে আততায়ীর গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং নিহত হওয়ার পর যে দাঙ্গা দেখা দিয়েছিল সেই সময়ের পর এটিই সবচাইতে বড় দাঙ্গা।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে বেশ কজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর দেশটির পুলিশ প্রশাসন বর্ণবাদী আচরণ করছে বলে ব্যাপক নিন্দা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এআই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G