যুবককে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যা

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদন

comillaকুমিল্লায় এক যুবককে পিটিয়ে এবং বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যুবকের নাম মেহেদী হাসান সবজু। ঘটনার পর পরই তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার বিকেলে শহরের জজকোর্ট সংলগ্ন এলাকায় এক আইনজীবীর চেম্বারে সালিশ বৈঠক শেষে সবুজকে তার স্ত্রীর লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা আবুল বারেক।

সবুজের বাবা জানিয়েছেন, তার ছেলের স্ত্রীর লোকজন সবুজকে রড দিয়ে পিটিয়ে ও বিষ খাইয়ে বাথরুমে ফেলে রাখে। পরে সবুজকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G