যুবলীগ নেতার রোশানলের শিকার ছাত্রলীগ নেতা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

ronyসম্প্রতি ঢাকার এক প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ তে অধ্যয়ণরত সানী চৌধুরীকে ভার্সিটি থেকে ফেরার পথে রাস্তায় আটক করে রুপগঞ্জের যুবলীগ নেতা তারকাঁটা রিপন ও তার সন্ত্রাসী বাহিনী তাকে মারধর করে ও সাথে থাকা মোবাইল এবং নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ছোটভাই স্থানীয় ছাত্রলীগ নেতা রবিন চৌধুরী রনি বাদী হয়ে থানায় মামলা করে। এরই জের ধরে সে ও তার বাহিনী মিলে কর্ণগোপ এলাকার ছাত্রলীগ নেতা রবিন চৌধুরী ওরফে রনিকে অপহরনের পর পিটিয়ে রক্তাক্ত জখম করে অজ্ঞান অবস্থায় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে ফেলে রেখে গেছে।

জ্ঞান ফেরার পর হাসপাতালে সেবা নিতে আসা জনৈক ব্যক্তির মোবাইল ফোনে রনি তার পরিবার পরিজনকে সংবাদ দিলে তারা এসে রনিকে হাসপাতালে ভর্তি করে এবং ৭ দিন চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়া যায়।

এদিকে রনিকে অপহরণ ও শারিরিক নির্যাতনের পর এ ব্যাপাওে থানায় মামলা না করার জন্য বিভিন্ন মাধ্যমে রনির পরিবারকে হুমকি দিচ্ছে তারকাঁটা রিপন ও তার সাঙ্গপাঙ্গরা বলে অভিযোগ করেছেন রনির পরিবার।

গত ১ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটলেও অদ্যাবধি থানায় কোন মামলা হয়নি। এতে পুলিশের ভুমিকাও রহস্যজনক বলে জানায় রনির পরিবার।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G