রংপুরে বাসচাপায় নিহত ৬

প্রকাশঃ জুলাই ৮, ২০১৬ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

bরংপুরের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি মিনিবাস ধাক্কা দেওয়ায় একই পরিবারের ৫ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে  ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।  শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকও নিহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডিগ্রি পড়ুয়া ছাত্রী শাহনাজ পারভিন মারা যান। অন্য নিহতরা হলেন- রওশন আরা (৫০), দুলালি (৩০), মোস্তাকিম (৪), শহিদুল (৪০) এবং অটোচালকের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতরা নীলফামারী জেলার নলডাঙা উপজেলার চেংমারী গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে তারা আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পরে অটোরিকশাটি রংপুর-সৈয়দপুর মহাসড়কে পৌঁছালে একটি মিনিবাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বাস চালক পালিয়ে যান।

 

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G