রচনা লিখে বিশ্বকে কাঁদালো যে শিশু

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৬ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

মা’কে-নিয়ে-রচনা-লিখে-বিশ্বকে-কাঁদালো-শিশু-হাম্মাদ

মাত্র একটি রচনা লিখেই সকলের নজর কেঁড়ে নিয়েছে ১১ বছর বয়সের এক বালক। পরীক্ষার খাতায় মায়ের রচনা লিখে বিশ্বের কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে সে। ১১ বছরের ঐ বালক পঞ্চম শ্রেণির ছাত্র।

পরীক্ষার প্রশ্নে মা সম্পর্কে রচনা লিখতে বলা হয়। বালকটির মা মারা গেছে অনেক আগেই। সে মা ছাড়া যে কত কষ্টে আছে তার সম্পূর্ণ বর্ণনাই পরীক্ষার খাতায় লিখে সে।

পরবর্তীতে শিক্ষক তার পরীক্ষার ঐ খাতার একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। আর সাথে সাথেই তা ভাইরাল হয় সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায়। এতক্ষণ যে গল্পের নায়কের কথা বলছি সে মিশরের নাগরিক ওসামা আহমাদ হাম্মাদ।

ওসামা সিনাই প্রদেশের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পরীক্ষায় মা সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়। এর উত্তর দিতে গিয়ে ছাত্রটি লিখেছিল, ‘আমার মা মারা গেছেন। মা মারা যাওয়ার সঙ্গে আমার সবকিছুই শেষ হয়ে গেছে।’

ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে অনলাইনে পোস্ট করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেছেন, ওসামার লেখাপড়াসহ সব খরচ তিনি বহন করবেন। এর আগে সিনাই প্রদেশের গভর্নর ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণের প্রস্তাব দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G