‘রবি’ গ্রাহকদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে দেশের রবি গ্রাহকরা দুই ডজনের বেশি ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করার সুযোগ পাচ্ছেন। ইন্টারনেট ডট ওআরজি নামে ফেসবুকের একটি সেবার মাধ্যমে গ্রাহকরা এ সুবিধা পাচ্ছেন।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ফ্রি ইন্টারনেট সেবা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

robiজানা গেছে, রবি গ্রাহকরা ইন্টারনেট ডট ওআরজিতে প্রবেশ করে সেখান থেকে বিনামূল্যে Accu Weather, ই কমার্স সাইট Amar Des,জবস সাইট BD Jobs, অনলাইনমার্কেটপ্লেস বিক্রয়, সরকারের Cabinet Division, ESPN Cricinfo, Facebook, Facts for Life, Girl Effect, Healthprior, ICT Division, অনলাইনে নারীর স্বাস্থ্য সেবা Maya, Ministry of Agriculture, Ministry of Primary and Mass Education, রবি’র ইন্টারনেট প্ল্যান myNET, Prime Minister’s Office শিক্ষা বিষয়ক ওয়েবসাইট Shikkhok এবং Wikipedia সহ আরো অনেকগুলো সাইট ব্যবহার করতে পারবেন।

ফ্রি ইন্টারনেট সেবা পেতে ইন্টারনেট ডট ওআরজিতে লগইন করতে হবে। ইন্টারনেট ডট ওআরজিতে সরাসরি না ঢুকে কেউ যদি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে চায়, তাহলেও এই সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে।

মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ‘ইন্টারনেটডটওআরজি’ প্রতিষ্ঠা করেন ফেসবুকের প্রতিষ্ঠানাতা মার্ক জুকারবার্গ। স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার, কোয়ালকম ও নকিয়া রয়েছে এ উদ্যোগের সঙ্গে। ইতিমধ্যে তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে প্রকল্পটি শুরু হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G